চেনা অচেনা
- শুভ বৈদ্য

সোহাগে আদরে রেখেছি তোমায় হৃদয়ের মাঝে,
দুচোখ ভরে দেখেছি তোমায় মিষ্টি সাজে!
হেটেছি আমি আঙুল রেখে আঙুলের ফাঁকে,
চেয়েছি আমি তাকে পাবোনা কোনোদিন যাকে!
নুপুর পায়ে হেটেছো তুমি মনের বারান্দায়,
বৃষ্টি এলেও ফিরি আমি ঠিক সন্ধ্যায়!
গোধুলী আলোয় মুখখানি থাকে মায়ায় পরিপূর্ণ,
তোমায় ছাড়া হৃদয় থাকে খালি হয়ে যায় শূন্য!
তোমায় নিয়ে দেখা স্বপ্ন, স্বপ্নই রয়ে গেল,
ভাঙা সেই স্বপ্ন নিয়ে একাই হেটে চলো!
কল্পনায় তুমি শুধু আমারই হয়ে থাকবে,
বাস্তবে তুমি আমার না হয়ে অন্য কারোর হবে!
পুনর্জন্ম হবে আবার আমাদের দুজনের,
হয়তো মানুষ হয়ে নয়তো পাখি হবো বনের!
দিনের আলোয় মুখের হাসি রাতের বেলায় ভেজা চোখ,
তারপর একদিন হবো আমি তোমাকে কাছে অচেনা লোক!
অচেনা থেকে চেনা হয়ে আবার হবো অচেনা,
তাতেই বা কষ্ট কিসের, বিনামূল্যে দুঃখ কেনা!
চক্রাকারে ঘুরতে থাকে প্রিয় অপ্রিয় চেনা অচেনা মুখ,
তাদের মাঝে খুজতে হবে যেখানে পাবে তুমি সুখ!


০৬-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026